শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আপনার নামাজে আত্তাহিয়াতু দু’আ পড়ার মানে জানেন কি?

    আপনার নামাজে আত্তাহিয়াতু দু’আ পড়ার মানে জানেন কি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নামাজে বসে যে আত্তাহিয়াতু দু’আ পড়ি, তার পিছনে রয়েছে একটি গভীর ও অনুপ্রেরণামূলক গল্প। ধর্মবিশ্বাসী ও অনুশীলনকারীদের মতে, এই গল্প জানার পর নামাজে মনোযোগ এবং ঈমান আরও তাজা হয়।

    ধর্মীয় সূত্র অনুযায়ী, আত্তাহিয়াতু দু’আ আসলে মহানবী মুহাম্মাদ (সঃ) ও আল্লাহর মধ্যে মিরাজ যাত্রার সময় ঘটে যাওয়া কথোপকথনের একটি অংশ। মিরাজে, মহানবী (সঃ) আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার সময় আল্লাহকে “আসসালামু আলাইকুম” বলেননি।

    এবার প্রশ্ন—তাহলে মহানবী (সঃ) কি বলেছিলেন?

    মহানবী (সঃ) আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন:
    “আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া-তু ওয়াত্ ত্বাইয়িবা-তু”
    অর্থ: “জবরীয় সম্মান, জবরীয় উপাসনা ও জবরীয় পবিত্র বিষয় শুধুমাত্র আল্লাহর জন্য।”

    এর উত্তরে মহান আল্লাহ বলেছিলেন:
    “আসসালা-মু’আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু”
    অর্থ: “হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত নাযিল হোক।”

    মহানবী (সঃ) এরপর বলেন:
    “আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন”
    অর্থ: “আল্লাহর শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপর।”

    এই কথোপকথন শোনার পর ফেরেশতারা বলতেন:
    “আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু”
    অর্থ: “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তাঁর বান্দা ও রাসূল।”

    বিশ্বাসী মানুষরা এই আত্তাহিয়াতু দু’আ পড়ার সময় মনে করেন, এটি কেবল নামাজের অংশ নয়, বরং মহান আল্লাহ ও নবীর সঙ্গে সরাসরি সংযোগের এক চমৎকার মুহূর্ত।

    সুবহানাল্লাহ!


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন