বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • রোজা ও কিয়ামুল লাইল কেন ফলহীন হয়ে যায়?

    রোজা ও কিয়ামুল লাইল কেন ফলহীন হয়ে যায়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণকাল। রোজা ও কিয়ামুল লাইলের মাধ্যমে একজন মুমিনের অন্তর ও চরিত্র পরিশুদ্ধ হওয়ার কথা। তবে ইবাদতের প্রকৃত ফল নির্ভর করে নিয়তের বিশুদ্ধতা ও আমলের আন্তরিকতার ওপর; নচেৎ সব ইবাদত সমান সওয়াব বয়ে আনে না।

    তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন;  কেবল ক্ষুধার্ত থাকা বা রাত জাগলেই প্রকৃত সওয়াব পাওয়া যায় না। এই প্রেক্ষাপটে আবু হুরাইরাহ (রা.) বর্ণিত হাদিসটি গভীর তাৎপর্য বহন করে- 
    عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ
    আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত নামাজ আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না।

    (ইবনে মাজাহ, হাদিস : ১৬৯০)
    এই হাদিস আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরে। রোজা যদি মানুষকে মিথ্যা, গীবত, অন্যায় ও অসচ্চরিত্র থেকে বিরত রাখতে না পারে, তবে সে রোজা কেবল দেহের কষ্টে সীমাবদ্ধ থাকে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। অর্থাৎ রোজার উদ্দেশ্য কেবল উপবাস নয়, বরং আত্মসংযম ও নৈতিক সংশোধন।

    একইভাবে রাতভর নামাজ আদায় করাও তখনই ফলপ্রসূ, যখন তা একনিষ্ঠতা, বিনয় ও আল্লাহভীতির সঙ্গে সম্পন্ন হয়। যদি অন্তরে অহংকার, লোকদেখানো মানসিকতা বা গুনাহের প্রতি উদাসীনতা থেকে যায়, তবে সেই কিয়াম কেবল নিদ্রাহীনতার কষ্টে পরিণত হয়।

    এ হাদিস আমাদের আমলের গুণগত মান নিয়ে ভাবতে শেখায়। বাহ্যিক ইবাদতের আড়ালে অন্তর যেন শূন্য না থাকে। রোজা যেন আমাদের ভাষাকে সংযত করে, দৃষ্টি ও আচরণকে পবিত্র করে, অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগ্রত করে।

    তাহলেই রোজা ক্ষুধা নয়, হয়ে উঠবে রহমত; আর রাতের ইবাদত হবে নিছক জাগরণ নয়, বরং নূর ও নাজাতের পথ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ