শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নতুন ক্রয়কৃত স্বর্ণের জাকাত: দিতে হবে নাকি নয়?

    নতুন ক্রয়কৃত স্বর্ণের জাকাত: দিতে হবে নাকি নয়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশ্ন: আমি প্রতি বছর রমজানে জাকাত আদায় করি। গত বছর রমজানে আমার কাছে ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিল। আমি ৯ ভরি স্বর্ণের জাকাত আদায় করেছি। গত প্রায় পুরো বছর আমি শুধু এই ৯ ভরি স্বর্ণেরই মালিক ছিলাম। রমজানের কিছুদিন আগে আমি আরও দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার ক্রয় করি। ফলে এখন আমার মালিকানায় ১১ ভরি স্বর্ণ রয়েছে। এ বছর আমি কি ৯ ভরি স্বর্ণের জাকাত দেব নাকি ১১ ভরির?

    উত্তর: সম্পদশালী মুসলমানদের ওপর প্রতি বছর তার সমুদয় বর্ধনশীল সম্পত্তির জাকাত দেওয়া ফরজ। কেউ এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকলে সে সম্পদশালী প্রমাণিত হয়।

    কোনো মুসলমান ব্যক্তি যেদিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, সেদিন থেকেই জাকাতের বর্ষগণনা শুরু হবে। জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকবে, সেগুলো বছর শুরু হওয়ার আগে, শুরুতে, মধ্যভাগে বা বছরের শেষে অর্জিত হতে পারে, তার ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫ শতাংশ জাকাত হিসেবে দান করে দিতে হয়।

    আপনি যেহেতু প্রতি বছর রমজানে জাকাত আদায় করেন, আপনি হিসাব করবেন আপনার জাকাতবর্ষ পূর্ণ হওয়ার দিনে আপনি কী পরিমাণ স্বর্ণ ও অন্যান্য সম্পদের মালিক ছিলেন। আপনি যদি প্রতি রমজানের প্রথম দিন জাকাতের হিসাব করে থাকেন, তাহলে রমজানের ১ তারিখে আপনার কাছে যত সম্পদ ছিল পুরোটারই হিসাব করতে হবে। আপনার কাছে যদি ওই দিন ১১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার থেকে থাকে, তাহলে ১১ ভরি স্বর্ণেরই জাকাত আদায় করবেন যদি আপনি তা রমজানের কয়েকদিন আগেও কিনে থাকেন।

    কারণ জাকাত ফরজ হয় এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে, কিন্তু জাকাত দেওয়ার সময় অর্থাৎ জাকাতবর্ষ পূর্ণ হয়ে গেলে মালিকানায় থাকা সমুদয় সম্পদেরই জাকাত দিতে হয়, শুধু এক বছর ধরে মালিক থাকা সম্পদের নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন