বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদুল ফিতরের নামাজের ওয়াক্ত: কখন শুরু ও কখন শেষ হয়?

ঈদুল ফিতরের নামাজের ওয়াক্ত: কখন শুরু ও কখন শেষ হয়?
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের একটি বিশেষ মুহূর্ত। এই দিনে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো ঈদের নামাজ।

শরিয়তের ভাষ্যমতে, যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম পুরুষদেরকে জামাতে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করতে হবে।
(সূত্র: আলমুহীতুল বুরহানী : ২/৪৭৬, বাদায়েউস সানায়ে : ১/৬১৭, শরহুল মুনইয়া : পৃ. ৫৬৫)

ঈদের নামাজের ওয়াক্ত

ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয়:

সূর্য উদিত হওয়ার পর, নামাজের নিষিদ্ধ সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে

সূর্য পশ্চিমে হেলে পড়ার আগে পর্যন্ত

ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করতে হবে। সূর্য পশ্চিমে হেলে গেলে ঈদের নামাজ সহিহ হবে না।
(সূত্র: আবু দাউদ : ১১৩৫, আলমুহীতুল বুরহানী : ২/৪৭৭, বাদায়েউস সানায়ে : ১/৬১৯)

মুস্তাহাব:

ঈদুল আজহার নামাজ ওয়াক্ত শুরু হওয়ার পর দেরি না করে দ্রুত আদায় করা উচিত, যাতে কোরবানির কাজও দ্রুত শুরু করা যায়।

ঈদুল ফিতরের নামাজও ওয়াক্ত শুরু হওয়ার পর যথাসম্ভব তাড়াতাড়ি পড়া উত্তম।
(সূত্র: মুসান্নাফে আব্দুর রাজযাক : ৫৬৫১, আলবাহরুর রায়েক : ২/১৬০, ফাতাওয়া হিন্দিয়া : ১/১৫০)

ঈদের নামাজের পদ্ধতি

নিয়ত করে তাকবিরে তাহরিমা বলা দিয়ে নামাজ শুরু করতে হবে।

ছানা পড়ার পর তিনটি তাকবির বলবে: "আল্লাহু আকবার" × ৩

প্রথম দুই তাকবিরে হাত কানের লতি পর্যন্ত উঁচু করে ছেড়ে দেবে।

তৃতীয় তাকবিরে হাত কানের লতি পর্যন্ত উঁচু করে বাঁধবে।

এরপর সুরা-কেরাত পড়ে রুকু করবে এবং প্রথম রাকাত শেষ করবে।

দ্বিতীয় রাকাত:

দাঁড়িয়ে সুরা-কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবির বলবে।

দ্বিতীয় রাকাতের তৃতীয় তাকবিরে হাত না বেঁধে ছেড়ে দেবে।

চতুর্থ তাকবিরে রুকু করবে এবং বাকি নামাজের নিয়ম অনুসারে নামাজ শেষ হবে।
(সূত্র: কিতাবুল আছল : ১/৩১৯, আলহাবীল কুদসী : ১/২৪৩)


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন