শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুমাতুল বিদা আজ, শেষ জুমায় ইবাদতে মুখর দেশ

    জুমাতুল বিদা আজ, শেষ জুমায় ইবাদতে মুখর দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার—জুমাতুল বিদা। দিনটি উপলক্ষে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করছেন মুসলমানরা। রমজানের শেষ জুমা হিসেবে এই দিনের রয়েছে বিশেষ তাৎপর্য, যা মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত।

    শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের ছোট-বড় সব মসজিদে জুমার নামাজে অংশ নেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার গুরুত্ব, রমজানের ফজিলত এবং আত্মশুদ্ধির বার্তা নিয়ে খুতবা প্রদান করবেন।

    জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিদায়ী এই দিনে রমজান মাসের বরকত ও রহমত থেকে বঞ্চিত না হওয়ার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন মুসল্লিরা।

    বিশেষ করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ দেশের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে জুমার নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং বিশ্বশান্তি কামনায় আয়োজন করা হবে বিশেষ মোনাজাত।

    রমজান মাস মুসলমানদের আত্মসংযম, ত্যাগ ও ইবাদতের অনন্য সময়। জুমাতুল বিদার মধ্য দিয়ে কার্যত বিদায় নেয় এই পবিত্র মাসের শেষ জুমা। আজকের দিন শেষে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসও শেষ হতে চলেছে।

    আগামীকাল শনিবার দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির এই উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত মুসলিম সমাজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন