বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

লাশ ঘরে থাকা অবস্থায় খাওয়া বা রান্না: ইসলাম কি বলে?

লাশ ঘরে থাকা অবস্থায় খাওয়া বা রান্না: ইসলাম কি বলে?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানুষের মধ্যে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, চুলায় আগুন জ্বালানো যায় না। এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদউল্লাহ।

তিনি বলেন, এমন কোনো হাদিস নেই। তবে বানোয়াট তথা মানুষের মনগড়া এমন কথা সমাজে প্রচলতি রয়েছে। গ্রাম-গঞ্জে মহিলাদের মধ্যে এমন কথা বেশি প্রচলিত আছে। তবে কুরআন হাদিসে এমন কোনো কথা নেই। লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে কোনো সমস্যা নেই। লাশ ঘরে রেখে চুলায় আগুন জ্বালানোও যাবে। 

তবে প্রতিবেশীর দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে, সেই বাসার লোকদের শোক কাটিয়ে উঠার আগ পর্যন্ত তাদের ঘরে খাবারের ব্যবস্থা করা।

এলাকাবাসীর দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে তার বাসায় খাবার পাঠানোর ব্যবস্থা করা। 

এ ব্যাপারে মহানবি হজরত মোহাম্মদ (স) বলেছেন, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। তাদের খাবার দেওয়া সুন্নত।  

তবে ৪০দিন পর তাদের বাসায় খেয়ে সুদে আসলে টাকা উসুল করা ঠিক হবে না। খাওয়াবেন কোনো বিনিময় আসা করা যাবে না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন