শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

    আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা ইহুদিবিদ্বেষী মন্তব্যের অভিযোগে বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এই তথ্য জানায়।

    অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় গত শনিবার (৩ এপ্রিল) সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু তার আগেই পুরোনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়।

    ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা ‍খুবই জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর ইহুদিরা।’ শায়খ আহমাদুল্লাহর এ ধরনের বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে অস্ট্রেলিয়ায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়।

    ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে তার বক্তা দেওয়ার কথা ছিল।

    এর আগে একই অভিযোগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন