বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • খেলার হার-জিত নিয়ে বাড়াবাড়ি নয়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন: মুফতি মেন্‌ক

    খেলার হার-জিত নিয়ে বাড়াবাড়ি নয়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন: মুফতি মেন্‌ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত ইসলামি বক্তা ও জিম্বাবুয়ের প্রধান মুফতি ড. ইসমাইল ইবনে মুসা মেন্‌ক (মুফতি মেন্‌ক) বলেছেন, খেলাধুলার জয়-পরাজয়কে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ, বিদ্বেষ কিংবা সংঘাতে জড়ানো একজন মুমিনের জন্য শোভন নয়। জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নিয়ে সব অবস্থায় তাঁর প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

    সম্প্রতি জুমার আগের এক আলোচনায় তিনি বলেন, মানুষের প্রয়োজন, স্বপ্ন ও প্রত্যাশার সবকিছুই আল্লাহর কাছেই চাইতে হবে। জান্নাত, রিজিক, সুস্বাস্থ্য, বিয়ে কিংবা চাকরি—সব বিষয়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। কোনো দোয়া পূরণে বিলম্ব হলে হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে, এর পেছনেও আল্লাহর কল্যাণকর পরিকল্পনা রয়েছে।

    ১৭ জুলাই ২০২৬ তারিখে তাঁর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘Why Did Allah Do This?’ শীর্ষক বক্তব্যে মুফতি মেন্‌ক বলেন, জীবনের প্রতিটি বিলম্ব বা অপূর্ণতার মধ্যেও আল্লাহর হিকমত থাকে। একজন মুমিনের উচিত যেকোনো পরিস্থিতিতে ‘আলহামদুলিল্লাহ’ বলা এবং ধৈর্য ধারণ করা।

    তিনি উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি ফ্লাইট মিস করেন কিংবা প্রত্যাশিত কোনো কাজ না হয়, তাহলে অভিযোগ না করে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা উচিত। একইভাবে, প্রিয় দল খেলায় হারলেও তা নিয়ে ক্ষোভ, বিদ্বেষ বা পারস্পরিক বিরোধে জড়ানো উচিত নয়।

    মুফতি মেন্‌ক বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের অংশ। তাই কোনো দলকে সমর্থন করা স্বাভাবিক হলেও জয়-পরাজয়কে কেন্দ্র করে শত্রুতা সৃষ্টি করা বা আল্লাহকে দায়ী করা ইসলামসম্মত নয়। যে দল ভালো খেলবে, তারাই জিতবে—এটাই বাস্তবতা।

    তিনি আরও বলেন, একজন প্রকৃত মুমিন সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দুঃসময়ে ধৈর্য ধারণ করেন। এই দুই অবস্থাই তার জন্য কল্যাণ বয়ে আনে। কষ্টের সময় ধৈর্যশীলদের জন্য আল্লাহ অসীম প্রতিদানের ঘোষণা দিয়েছেন।

    বক্তব্যের শেষাংশে তিনি সবার জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন মানুষের জীবন সহজ করে দেন, কল্যাণের দরজা খুলে দেন এবং ইহকাল ও পরকালে উত্তম প্রতিদান দান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ