শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নরম তোশকের ওপর সিজদা ও নামাজ কি শুদ্ধ?

    নরম তোশকের ওপর সিজদা ও নামাজ কি শুদ্ধ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশ্ন: নরম তোশক, জাজিম বা ম্যাট্রেসের ওপর সিজদা করলে নামাজ শুদ্ধ হবে কি? আবার কোনো তোশক অপবিত্র হলে তার ওপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা যাবে কি?

    উত্তর: প্রচলিত তোশক, জাজিম বা ম্যাট্রেস কিছুটা নরম হলেও সাধারণত এর ওপর সিজদা করা সহিহ। তাই এসবের ওপর নামাজ আদায় করতেও কোনো সমস্যা নেই। সিজদার ক্ষেত্রে মূল বিষয় হলো, কপাল রাখার পর মাথা যেন স্থির থাকে।

    সিজদার জায়গা এত বেশি নরম হলে যে কপাল রাখার পর মাথা স্থির না হয়ে আরও নিচের দিকে যেতে থাকে, তাহলে সেখানে সিজদা আদায় হবে না এবং নামাজও শুদ্ধ হবে না। তবে জায়গাটি কিছুটা নরম হওয়ার পরও কপাল রাখার পর মাথা স্থির হয়ে গেলে সেখানে সিজদা করা সহিহ।

    এ কারণে সাধারণভাবে ব্যবহৃত তোশক, জাজিম ও ম্যাট্রেসের ওপর নামাজ পড়তে সমস্যা নেই। তবে অতিরিক্ত নরম ও মোটা ফোম বা বিছানায় শক্তভাবে সিজদা করার পরও যদি মাথা স্থির না থাকে, তাহলে সেখানে সিজদা করা থেকে বিরত থাকতে হবে।

    অপবিত্র তোশকের ওপর জায়নামাজে নামাজ

    তোশক বা জাজিম অপবিত্র হলেও তার ওপর পবিত্র জায়নামাজ বা কাপড় বিছিয়ে নামাজ আদায় করা যায়। একইভাবে মোটা তোশক বা জাজিমের এক পাশে নাপাকি লাগলেও অন্য পাশে যদি নাপাকির রং, আর্দ্রতা বা গন্ধ প্রকাশ না পায়, তাহলে সেই পবিত্র অংশে নামাজ আদায় করা জায়েজ।

    তোশক, কাঁথা, লেপ বা কম্বলের কোনো একটি অংশ অপবিত্র হলেও এর পবিত্র অংশে নামাজ পড়া বৈধ। অর্থাৎ শুধু কোনো বিছানার একটি অংশ অপবিত্র হওয়ার কারণে পুরো বিছানাটিকে নামাজের জন্য অযোগ্য মনে করার প্রয়োজন নেই।

    সুতরাং সিজদার ক্ষেত্রে মাথা স্থির হওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং নামাজের স্থান নাপাকি থেকে মুক্ত রাখা—এই দুই বিষয় খেয়াল করলেই নরম বিছানার ওপর নামাজ আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন