বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান?

    ২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি, সংযম ও দান-সদকার বিশেষ সময় এই মাস। রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারসহ নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।

    প্রতি বছরই রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ থাকে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।

    প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজানের চাঁদ দেখা যেতে পারে শাবান মাসের ২৯ তারিখ, শনিবার। হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হতে পারে। সে ক্ষেত্রে পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে রমজান শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও বাস্তব চাঁদ দেখার তারিখে সামান্য পার্থক্য হতে পারে। বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে রোজা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

    কবে শেষ হতে পারে রমজান?

    একই হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ৮ মার্চ ২০২৭, সোমবার হতে পারে রমজানের শেষ দিন।

    রমজান ২৯ দিনে শেষ হলে পরদিন ৯ মার্চ ২০২৭, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার পরই নিশ্চিত হবে।

    সম্ভাব্য তারিখ এক নজরে

    • রমজান শুরু: ৮ ফেব্রুয়ারি ২০২৭, সোমবার
    • রমজানের সম্ভাব্য শেষ দিন: ৮ মার্চ ২০২৭, সোমবার
    • সম্ভাব্য ঈদুল ফিতর: ৯ মার্চ ২০২৭, মঙ্গলবার

    অর্থাৎ, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের রমজান ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ