বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নবীদের নিষ্পাপত্বের প্রকৃত অর্থ কী, জানালেন শায়খ আহমাদুল্লাহ

    নবীদের নিষ্পাপত্বের প্রকৃত অর্থ কী, জানালেন শায়খ আহমাদুল্লাহ
    ছবি: পিক্সেলস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নবী-রাসুলরা মানুষ ছিলেন, তাদের পাপ করার সামর্থ্যও ছিল। তবে আল্লাহ তাআলার বিশেষ সুরক্ষায় তারা কখনো কোনো গুনাহে লিপ্ত হননি। নবীদের নিষ্পাপত্ব বা ইসমতে আম্বিয়া বিষয়ে এমন ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

    সম্প্রতি একটি অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ব্যক্তি জানতে চান, ইসমতে আম্বিয়ার মূল বিষয়টি কী। নবীদের কি পাপ করার কোনো ক্ষমতাই ছিল না, নাকি পাপ করার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কখনো গুনাহ করেননি—এমন প্রশ্নের উত্তর দেন শায়খ আহমাদুল্লাহ।

    তিনি বলেন, আহলে সুন্নত ওয়াল জামাআতের আকিদা অনুযায়ী ইসমতে আম্বিয়া বলতে নবীদের নিষ্পাপত্ব বোঝায়। নবীদের মধ্যে পাপ করার শক্তি ও সামর্থ্য ছিল, কিন্তু তারা কোনো গুনাহ করেননি। আল্লাহ তাআলা তাদের সব ধরনের পাপ থেকে বিশেষভাবে হেফাজত করেছেন।

    শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, নবীরা শুধু বড় ধরনের গুনাহ বা কবিরা গুনাহ থেকেই মুক্ত ছিলেন না, ছোট গুনাহ বা সগিরা গুনাহ থেকেও নিরাপদ ছিলেন। এমন কোনো কাজও তারা করেননি, যা তাদের মর্যাদা ও মহান ব্যক্তিত্বের পরিপন্থী।

    তিনি বলেন, অনেকের মধ্যে এমন ধারণা রয়েছে যে নবীদের পাপ করার ক্ষমতাই ছিল না। তবে আহলে সুন্নত ওয়াল জামাআতের বিশ্বাসে এটি সঠিক ধারণা নয়। বরং নবীদের পাপ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বিশেষ সুরক্ষার কারণে তারা কোনো গুনাহে লিপ্ত হননি।

    এ প্রসঙ্গে প্রখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারী (রহ.)-এর বক্তব্যও উল্লেখ করেন তিনি। মিরকাতুল মাফাতীহ গ্রন্থে তিনি বলেছেন, মাসুম বা নিষ্পাপ নবীরা নবুওয়াত লাভের আগে ও পরে—উভয় সময়েই কবিরা ও সগিরা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। এমনকি অনিচ্ছাকৃত বা ভুলের মাধ্যমেও তারা কোনো গুনাহ করেননি—এমন ব্যাখ্যাও সেখানে রয়েছে।

    শায়খ আহমাদুল্লাহ বলেন, তাই নবীদের পাপ করার কোনো সামর্থ্যই ছিল না—এমন ধারণা সঠিক নয়। মূল বিষয় হলো, পাপ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বিশেষ হেফাজত ও সুরক্ষায় তারা কখনো গুনাহ করেননি।


    সূত্র: শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ