বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • পিরিয়ডে সিজদার আয়াত শুনলে কি সিজদা করতে হবে?

    পিরিয়ডে সিজদার আয়াত শুনলে কি সিজদা করতে হবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করা বা শোনার পর আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে হয়। এই সিজদাকে বলা হয় সিজদায়ে তিলাওয়াত। তবে নারীদের মাসিক বা হায়েয চলাকালীন সিজদার আয়াত শুনলে এই সিজদা করতে হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

    সিজদায়ে তিলাওয়াতের আয়াত তিলাওয়াত করলে বা শুনলে সাধারণ অবস্থায় সিজদা করা ওয়াজিব। আয়াতটি শব্দ করে কিংবা নিঃশব্দে তিলাওয়াত করা হলেও বিধানটি প্রযোজ্য। একই সিজদার আয়াত একাধিকবার তিলাওয়াত করলে তিলাওয়াত শেষে একবার সিজদা করলেই যথেষ্ট।

    সিজদায়ে তিলাওয়াতের জন্য আলাদা নামাজের মতো তাশাহ্হুদ বা সালাম নেই। দাঁড়ানো অবস্থায় ‘আল্লাহু আকবার’ বলে সরাসরি সিজদায় যেতে হয়। সিজদায় গিয়ে ‘সুবহানা রাব্বিয়াল আ‘লা’ পড়া যায়। এরপর ‘আল্লাহু আকবার’ বলে উঠে দাঁড়াতে হয়। এ ক্ষেত্রে শুধু একবার সিজদা করতে হয়। সিজদায়ে তিলাওয়াতের জন্য হাত ওঠানো বা হাত বাঁধার প্রয়োজন নেই।

    তবে হায়েয অবস্থায় থাকা নারীর ক্ষেত্রে এর বিধান ভিন্ন। কোনো নারী পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে তার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। তাই ওই অবস্থায় তাকে সিজদা করতে হবে না।

    তাবেঈ আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ি (রহ.)-এর বক্তব্যেও এ বিষয়ে এমন মত পাওয়া যায়। তাদের মতে, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে নারীর ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। কারণ, হায়েয অবস্থায় নারী নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতও আদায় করেন না।

    তাই পিরিয়ড চলাকালীন সিজদার আয়াত শুনলে সিজদা না করলেও গুনাহ হবে না—এমন মত ইসলামী ফিকহের আলোচনায় উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ