শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়’,স্বজনদের হুঁশিয়ারি। ২২ বছর বয়সেই দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম বাহরাইনে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি হুথিদের দুটি ঘাঁটি দখলের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর সব জেলা পরিষদ ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ হজে যেতে পারবেন না যেসব ব্যক্তি, প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • হজে যেতে পারবেন না যেসব ব্যক্তি, প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

    হজে যেতে পারবেন না যেসব ব্যক্তি, প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে হজে যেতে ইচ্ছুকদের। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

    মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বয়স, শারীরিক অসুস্থতা ও কিছু বিশেষ পরিস্থিতির কারণে কয়েক শ্রেণির ব্যক্তি ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।

    যাঁরা হজে যেতে পারবেন না

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

    এ ছাড়া দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

    কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

    জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে—এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের সুযোগ নেই। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।

    এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে তারাও আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না।

    নিবন্ধনের সময় যেসব তথ্য প্রয়োজন

    হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। একই সঙ্গে হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে।

    হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নির্ধারিত সময়ের পর এর মেয়াদ বাড়ানো হবে না।

    সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

    এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ গত ১৭ সেপ্টেম্বর জারি করা এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, ব্যাংক ও সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন