শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক
  • হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল

    হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি। দলে ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডাপ্রবাসী শামিত সোমসহ রয়েছেন মোট ৯ জন প্রবাসী ফুটবলার।

    বাংলাদেশের ৯ প্রবাসী ফুটবলার হলেন—হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সুকি ইতোফুসা, জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী।

    আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল মোহামেডানের। ক্লাবটির পক্ষ থেকে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাতে সাড়া দেয়নি বলে জানা গেছে। শেষ পর্যন্ত মোহামেডানের নয় ফুটবলারের মধ্যে পাঁচজন জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।

    তারা হলেন—সুজন হোসেন, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু ও সোহেল রানা জুনিয়র। মোহামেডানের শাহরিয়ার ইমন, আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিম ও সৌরভ দেওয়ান চূড়ান্ত দলে জায়গা পাননি।

    শনিবার ইন্দোনেশিয়ার উদ্দেশে বাংলাদেশ দলের রওনা হওয়ার কথা রয়েছে। আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে।

    বাংলাদেশ স্কোয়াড

    গোলরক্ষক:
    মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

    রক্ষণভাগ:
    তারিক রায়হান কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, জিদান ইউসুফ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জায়ান আহমেদ।

    মিডফিল্ড:
    হামজা দেওয়ান চৌধুরী, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মনজুরুল রহমান মানিক, শামিত সোম, মোরসালিন।

    আক্রমণভাগ:
    ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রাকিব হোসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন